শনিবারে খুবই বিমর্ষ ছিল সে।
আমি যখন তাকে দেখতে গিয়েছিলাম, রিপিটেডলি তার এক বন্ধুর কথা বলে সে আফসোস করছিল।
: ফরিদ যদি মরে যায়!
রবিবারে খুবই বিমর্ষ ছিল সে।
আমি যখন তাকে দেখতে গিয়েছিলাম, রিপিটেডলি তার এক বন্ধুর কথা বলে সে আফসোস করছিল।
: মান্না যদি মরে যায়!
সোমবারে খুবই বিমর্ষ ছিল সে।
আমি যখন তাকে দেখতে গিয়েছিলাম, রিপিটেডলি তার এক বন্ধুর কথা বলে সে আফসোস করছিল।
: অঞ্জন যদি মরে যায়!
মঙ্গলবারে খুবই বিমর্ষ ছিল সে।
আমি যখন তাকে দেখতে গিয়েছিলাম, রিপিটেডলি তার এক বন্ধুর কথা বলে সে আফসোস করছিল।
: মুস্তফা যদি মরে যায়!
বুধবারে খুবই বিমর্ষ ছিল সে।
আমি যখন তাকে দেখতে গিয়েছিলাম, রিপিটেডলি তার এক বন্ধুর কথা বলে সে আফসোস করছিল।
: খোকন যদি মরে যায়!
বৃহস্পতিবারে খুবই বিমর্ষ ছিল সে।
আমি যখন তাকে দেখতে গিয়েছিলাম, রিপিটেডলি তার এক বন্ধুর কথা বলে সে আফসোস করছিল।
: তুষার যদি মরে যায়!
শুক্রবারে খুবই বিমর্ষ ছিল সে।
আমি যখন তাকে দেখতে গিয়েছিলাম, রিপিটেডলি তার এক বন্ধুর কথা বলে সে আফসোস করছিল।
: বাপি যদি মরে যায়!
আবার শনিবার।
আবার আমি তাকে দেখতে গিয়েছিলাম।
আর বিমর্ষ ছিল না সে। আর রিপিটেডলি তার কোনও বন্ধুর কথা বলে আফসোস করছিল না।
তার ঘরে তার বন্ধুরা ছিল।
সেই মান্না, ফরিদ, বাপি, অমিয়শঙ্কর, তুষারকান্তি, অঞ্জন, মুস্তফা। তারা খুবই সংকটে ছিল। সে ছেলেমেয়ে রেখে মরে নাই। তার মুখাগ্নি কে করবে ?
২.
ফরিদ :
ফরিদ আহমেদ ৫৯+
এক পুত্র
মান্না :
শুভঙ্কর তালুকদার মান্না ৫৯+
নিঃসন্তান
অঞ্জন :
অঞ্জন চৌধুরী ৫৯+
এক পুত্র
মুস্তফা :
গোলাম মুস্তফা ৫৯+
দুই পুত্র
খোকন :
অমিয়শঙ্কর তালুকদার খোকন ৫৯+
এক পুত্র, এক কন্যা
তুষার :
তুষারকান্তি বর্মণ ৫৯+
এক পুত্র, এক কন্যা
বাপি :
বিশ্বজ্যোতি দত্ত বাপি ৫৯+
দুই কন্যা
জন্মিলে মরিতে হবে, ভাইসব।
তবুও জন্মেছিস যখন দাগ রেখে যা।
দাগ রেখে গেলে কী হয় ?
তারা তাদের সদ্যমৃত বন্ধুর এপিটাফে কী লিখবে
যে কোনও দাগ রেখে যায় নাই!
৩.
ওরে মুখপোড়া! আবার জন্মাবি ?
অবশ্যই। মানবজনম।
সচিত্রকরণ : রজত