আবিদ আনোয়ার : জীবন ও সাহিত্যপঞ্জি

জীবনপঞ্জি
জন্ম: কটিয়াদী, কিশোরগঞ্জ, বাংলাদেশ
পেশা: কবি, গীতিকার, সাহিত্যিক, বৈজ্ঞানিক, সম্পাদক
জাতীয়তা: বাংলাদেশি
আবিদ আনোয়ার (জন্ম: ২৪ জুন, ১৯৫০) বাংলাদেশের একজন কবি, প্রাবন্ধিক, গল্পকার ও বেতার-টিভির তালিকাভুক্ত বিশেষ শ্রেণীর গীতিকার। তিনি ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেছিলেন। বাংলা কবিতায় অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। তিনি রাষ্ট্রপতি পদকও লাভ করেন।
প্রকাশিত গ্রন্থ ও সাহিত্যকর্ম
কবিতা
ধলপহরের পদাবলি, আগামী প্রকাশনী, ২০১৯
আটকে আছি মধ্যনীলিমায়, আগামী প্রকাশনী, ২০০৯
নির্বাচিত কবিতা, আগামী প্রকাশনী, ২০০৫
কাব্যসংসার, বিশাকা প্রকাশনী, ২০০৩
কাব্যসংসার, বর্ধিত সংস্করণ, আগামী প্রকাশনী, ২০০৫
খড়বিচালির বৃক্ষজীবন, দিব্য প্রকাশ, ২০০১
স্বৈরিণীর ঘরসংসার, বিশাকা প্রকাশনী, ১৯৯৭ (দ্বিতীয় সংস্করণ, ১৯৯৮; তৃতীয় সংস্করণ, ২০০১)
মরা জোছনায় মধুচন্দ্রিমা, অনিন্দ্য প্রকাশন, ১৯৯২
প্রতিবিম্বের মমি, অনিন্দ্য প্রকাশন, ১৯৮৫
প্রবন্ধ-গবেষণা
বাঙলা কবিতার আধুনিকায়ন, আগামী প্রকাশনী, ১৯৯৭ (দ্বিতীয় সংস্করণ, ২০০৪, তৃতীয় সংস্করণ ২০১৮)
চিত্রকল্প ও বিচিত্র গদ্য, আগামী প্রকাশনী, ২০০৫
বরেণ্য কবিদের নির্মাণকলা, আগামী প্রকাশনী, ২০১৫
ছন্দের সহজপাঠ, আগামী প্রকাশনী, ২০১৮
আমার মুক্তিযুদ্ধ: রাজপথ থেকে রণাঙ্গন, আগামী প্রকাশনী, ২০১৫
গল্প
তিন পাখনার প্রজাপতি, মাওলা ব্রাদার্স, ২০০৬
শিশুসাহিত্য
মশার মেয়ে পুনপুনি, আগামী প্রকাশনী, ২০১২
সৃষ্টিছাড়া ত্রিশটি ছড়া, প্রাচ্যবিদ্যা প্রকাশনী, ১৯৯৯
আগলভাঙা পাগল ছড়া, অনিন্দ্য প্রকাশন, ১৯৯২
সম্পাদনা
আহসান হাবীবের শ্রেষ্ঠ কবিতা (অনন্যা, ২০০০)
আহসান হাবীবের নির্বাচিত কবিতা (বাংলা একাডেমি, ২০১৮)



