আর্কাইভবিশেষ আয়োজন
পুরস্কার

জেমকন সাহিত্য পুরস্কার ২০২১ পেলেন কথাসাহিত্যিক আফসানা বেগম, তরুণ কথাসাহিত্যিক সঞ্জয় পাল, কবি মারুফা মিতা ও দিপন দেবনাথ
সাহিত্যে অবদানের জন্য জেমকন সাহিত্য পুরস্কার ২০২১ পেয়েছেন কথাসাহিত্যিক আফসানা বেগম, তরুণ কথাসাহিত্যিক সঞ্জয় পাল, কবি মারুফা মিতা ও দিপন দেবনাথ। গত ৫ জুলাই ২০২২ মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদ।
——————
জেমকন সাহিত্য পুরস্কার ২০২০ পেলেন কথাসাহিত্যিক মাসরুর আরেফিন, তরুণ কথাসাহিত্যিক জব্বার আল নাঈম, ধ্রুপদী রিপন ও কবি হাসনাইন হীরা
অনুষ্ঠানে ২০২০ সালের জেমকন সাহিত্য পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিকদের হাতেও পুরস্কারের ক্রেস্ট ও আর্থিক সম্মাননা তুলে দেওয়া হয়। ২০২০ সালে পুরস্কারপ্রাপ্তরা হলেন কথাসাহিত্যে মাসরুর আরেফিন, জেমকন তরুণ কথাসাহিত্যিক পুরস্কার যৌথভাবে জব্বার আল নাঈম ও ধ্রুপদী রিপন এবং জেমকন তরুণ কবিতা পুরস্কার হাসনাইন হীরা। সবাইকে শব্দঘর-পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।



