আর্কাইভকবিতা

আবিদ আনোয়ার-এর এক ডজন প্রকরণসিদ্ধ বাংলা হাইকু

১.

শাওন রাত

        বিরহে বিষ ঢালে

বৃষ্টিপাত

২.

চৈতী ঢল

     হা-মুখ ফাটলেরা

                    খাচ্ছে জল

৩.

করাতকল

       শোনে না কাঁদে কত

                         বনাঞ্চল

৪.

গোধূলিকাল

        আলোর সাথে কালো

   তাই সে লাল

৫.

চরাঞ্চল

     নদীর কঙ্কাল

    নিহত জল

৬.

কৃষ্ণ নন

     বাঁশি কী বলে জানে

                      রাধার মন

৭.

কী অদ্ভুত

      শরিষাগাছে থাকে

                    সত্য ভূত

৮.

ঝিনুক চলে

         মুক্তো বুকে নিয়ে

 আবিল জলে

৯.

নষ্ট নীড়

      নিপাট খড়কুটো

                  গহীনে চিড়

১০.

পলকহারা

       আমাকে চেয়ে দেখে

                                  সন্ধ্যাতারা

১১.

ছল-চাতুরি

      প্রেমের ফাঁকে-ফাঁকে

                       প্রমিত চুরি

১২.

প্রেমের রীতি

        শিখতে লাগে না তো

                                 আফ্রোদিতি

……………………………………….

সচিত্রকরণ : রজত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button