আর্কাইভকথাসাহিত্য

অনুবাদ : ইউক্রেনিয় যুদ্ধের কবিতা : যা হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় : মূল রুশ লেখক : বরিস খেরসনস্কি

ইংরেজি অনুবাদ : মার্থা এম এফ কেলি

ভূমিকা ও বাংলা ভাষান্তর : এইচ বি রিতা

[ইউক্রেনে রাশিয়ার হামলা গোটা বিশ্বকে ভীষণ উদ্বেগ ও চিন্তায় ফেলেছে। এই হামলায় অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে ভয়াবহ প্রভাব পড়েছে। গোলা ফাটছে, মরছে মানুষ, সে হোক সামরিক বা বেসামরিক, ইউক্রেনিয় কিংবা রুশ। বারুদের গন্ধ এখন বাস্তব চিত্রধারণ করছে ইউক্রেনজুড়ে। যুদ্ধ কোনওভাবেই শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করে না। রাশিয়ার এই নৃশংস হামলায় বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ। কবি, লেখকেরা পিছিয়ে নেই। প্রতিবাদে চলছে তাঁদের শক্তিশালী কলম। এমনই একজন লেখক মার্থা এমএফ কেলি, যিনি মিসৌরি বিশ্ববিদ্যালয়ের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির স্কুলে রাশিয়ান স্টাডিজের একজন সহযোগী অধ্যাপক এবং অনর্থোডক্সবিউটি: রাশিয়ান আধুনিকতা এবং নতুন ধর্মীয় নন্দনতত্ত্ব এবং রাশিয়ান সিলভার এজ পোয়েট্রি: টেক্সটস অ্যান্ড কনটেক্সটস এর সিবেলান ফরেস্টারের সাথে সহ-সম্পাদক, তুলে ধরেছেন ইউক্রেনের অন্যতম বিশিষ্ট লেখক বরিস খেরসনস্কির (BORIS KHERSONSKY) কিছু যুদ্ধবিরোধী কবিতা তাঁর ‘ব্লিড-মাই হার্ট ব্লিড’ আর্টিক্যালটিতে। সেই থেকে বরিস খেরসনস্কির ফেসবুক প্রোফাইল ফলো করে তাঁর একাধিক লেখা পড়তে শুরু করি। তাঁর লেখা মূলত রাশিয়ান, সাথে ল্যাটিন ও ইউক্রেনিয় ভাষায়। একসময় তাঁর সময়োপযোগী কবিতগুলোর ভাবানুবাদ করা দরকার মনে হলো।

২৪ ফেব্রুয়ারি সকাল ৬টার কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযানের ঘোষণার কিছুক্ষণ পরেই, রাশিয়ান বাহিনী একাধিক ফ্রন্টে ইউক্রেন আক্রমণ করেছিল। বরিস খেরসনস্কি এই হামলার পর তার ফেসবুকে ‘মিসা ইনটেম্পোর বেলি’ (Missa in tempore belli) পোস্ট করেন এবং লিখেন যে, ‘এই কবিতাগুলো ২০১৪ সালে সেই বছরের অপ্রীতিকর ধ্বংসের স্মৃতিতে লেখা হয়েছিল। আমি আজ এটি পুনরাবৃত্তি করছি।’

বরিস খেরসনস্কি ১৯৫০ সালে চেরনিভতসিতে জন্মগ্রহণ করেন। তিনি ইভানো-ফ্রাঙ্কিভস্ক এবং ওডেসাতে চিকিৎসা নিয়ে পড়াশোনা করেন। বর্তমানে খেরসনস্কি ওডেসায় বাস করছেন যা বর্তমান আক্রমণের পয়েন্টগুলোর মধ্যে একটি। খেরসনস্কি ওডেসা ন্যাশনাল ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সভাপতিত্ব করছেন। এর আগে তিনি প্রাথমিকভাবে একজন স্নায়ু বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। সোভিয়েত সময়ে, খেরসনস্কি সামিজদাত আন্দোলনের অংশ ছিলেন, যা অনানুষ্ঠানিকভাবে বিকল্প, অসঙ্গতিবাদী সাহিত্যকে সর্বত্র ছড়িয়ে দিয়েছিল।

খেরসনস্কি তার কর্মজীবনের বেশির ভাগ সময় রুশ ভাষায় লিখেছেন। চ্যানেল সোভিয়েত ইউনিয়নের পতনের পর, খেরসনস্কি রুশ ভাষায় কবিতা ও প্রবন্ধের সতেরোটি সংকলন নিয়ে আসেন এবং সাম্প্রতিক বছরগুলোতে তিনি, অন্যান্য রুশ-ভাষা, ইউক্রেনিয় ভাষায় লেখা ও প্রকাশনায় নজর দিয়েছেন। তা সত্ত্বেও, তিনি ইভান লিম্বাখের সেন্টপিটার্সবার্গে অবস্থিত একটি ‘রাশিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিটারেসি প্রেস’ এর নামবিহীন সংগ্রহে ‘মিসা ইন টেম্পোর বেলি’ প্রকাশ করেন। বইটি সম্পর্কে জুন ২০১৪ সালে লাইভ জার্নাল ফিডে তিনি লিখেছিলেন, ‘এই ছোট্ট বইটিতে আমার দেশের দুঃখজনক ঘটনার পটভূমিতে গত কয়েক মাসে লেখা কবিতাগুলো রয়েছে। বইটি এমন একটি মানসিক চাপের মধ্যে থেকে লেখা, যা আমি দীর্ঘসময়ের মধ্যে অনুভব করিনি এবং আশ্চর্যজনক বিষয় হলো বইটি রাশিয়ায় প্রকাশিত হয়েছে। এটি আমার কাছে অতিরিক্ত একটি প্রমাণ হিসেবে কাজ করে, যেখানে কবিতার নিজস্ব একটি অঞ্চল রয়েছে এবং অঞ্চলটিই হলো ভাষা। রুশ ভাষা-সীমান্তের দুপাশেই থাকবে আর সাহিত্য হবে সেতু যা আমাদের একত্রিত করবে অস্থায়ী বেলিতেও।’

Missa in tempore belli আশার বাইরে ভিন্ন উপায়ে ভাষার বিভিন্ন অঞ্চলের অনুসন্ধান করে। খেরসনস্কি রুশ ভাষাকে ইউক্রেনিয় ভাষার সাথে নয় বরং অন্য একটি সাম্রাজ্যিক ভাষা ল্যাটিনের সাথেও সংযুক্ত করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি রুশ অর্থোডক্স লিটার্জির প্রাচীন, স্লাভোনিক ভাষার সাথে ক্রমবর্ধমানভাবে কাজ করেছেন।

Missa in tempore belli, Bswjk Mass in Time of War, ফ্র্যাঞ্জ জোসেফ হেয়ডনের তৈরি করা একটি মেস। ফ্রাঞ্জ জোসেফ হেয়ডন (১৭৩২-১৮০৯) ছিলেন ধ্রুপদী যুগের একজন অস্ট্রিয়ান সুরকার। তিনি পিয়ানো ত্রয়ী চেম্বার সংগীতের বিকাশে ভূমিকা রাখেন। বাদ্যযন্ত্রের ক্ষেত্রে তার অবদান তাকে ‘ফাদার অফ দ্য সিম্ফনি’ এবং ‘ফাদার অফ দ্য স্ট্রিং কোয়ার্টেট’ উপাধিতে ভূষিত করেছিল। তাঁর Missa in tempore belli, রোমান ক্যাথলিক মেস এর একটি দশম সেটিং। অস্ট্রিয়ার আইজেনস্টাড শহরে ১৭৯৬ সালে রোমান যুদ্ধের সময়ে তিনি এই মেস রচনা করেছিলেন। সেসময়, সেখানে তিনি প্রিন্স এস্টারহাজির একজন সুরকার হিসাবে নিয়োজিত ছিলেন। এটি লেখা হয়েছিল আগস্টে এবং প্রাধান্য পায় ডিসেম্বরে। যখন ফরাসি বিপ্লব ইতালি এবং জার্মানিতে বিজয় অর্জন করছিল এবং অস্ট্রিয়াকে আক্রমণ করার হুমকি দিচ্ছিল।

হেইডন নিজেই ‘মিসা ইন টেম্পোর বেলি’তে কাজটির নামকরণ করেছিলেন, অ্যাগনাস দেইতে ‘মার্শাল-সাউন্ডিং টিম্পানি’ নিযুক্ত করেছিলেন। এটি এমন একটি বৈশিষ্ট্য যা অন্যদের এই কাজ ‘কেটলড্রাম মেস’ (Kettledrum Mass) বা পাউকেনমেসে (Paukenmesse) ডাকনাম দিতে পরিচালিত করেছিল। পুরো কাজটির স্বর হলো তীব্র প্রার্থনা করা এবং এটি একটি চরম উত্তেজনাপূর্ণ এবং চলমান ‘ডোনা নোবিস পাচেম (Dona Nobis Pacem)’-এর সুরের সাথে শেষ হয়। ‘ডোনা নোবিস পাচেম’ গোলাকার বা ক্যানন আকারে একটি ঐতিহ্যবাহী গান। পাঠ্যটির অর্থ আমাদের শান্তি প্রদান করুন, এটি ল্যাটিন মেস থেকে নেওয়া হয়েছে। যুদ্ধের সময় এই মেস রচনা করার প্রায় তের বছর পরে হেইডন ভিয়েনায় তাঁর বাড়িতে মারা যান। নেপোলিয়নের সেনাবাহিনীর কামানের গোলা তখন শহরের উপর পড়ছিল এবং এর মধ্যে একটি তার নিজের উঠানে পড়েছিল।

খেরসনস্কি Missa in tempore belli-তে লেখা কবিতাগুলো এমন কিছু প্রশ্ন উত্থাপন করে যার কোনও উত্তর নেই। অমানবিক কদর্য দিনে কীভাবে সম্মিলিতভাবে প্রার্থনা করা যায়, কীভাবে পূর্ব ও পশ্চিম একসাথে মিলেমিশে কথা বলতে পারে, কীভাবে সাম্রাজ্যের উত্তরাধিকার টিকে থাকতে পারে, শান্তি বর্ষিত হতে পারে, ঈশ্বররের প্রতি বিশ্বাস ও প্রার্থনাÑএসব প্রশ্নই স্পষ্ট আকারে প্রতিফলিত হয়েছে তাঁর কবিতায়। খেরসনস্কির কবিতা রাগ-শোকের পাশাপাশি আধ্যাত্মিক বিশ্বাস ও সান্ত্বনাকেও উপস্থাপন করে।

খেরসনস্কির কবিতাগুলোর ইংরেজি ভার্সন করেছেন মার্থা এম এফ কেলি। সেগুলোর বাংলা ভাবানুবাদ করার চেষ্টা করেছি আমি। তাঁর কবিতাগুলোতে বেশকিছু ল্যাটিন শব্দ, ফ্রেজ, ক্যাথোলিক প্রার্থনার বিশেষ পঙ্ক্তি এবং বাইবেলের বেশকিছু নির্দিষ্ট পঙ্ক্তি আছে, যার মূল অর্থে সামঞ্জস্য বজায় রেখে ভাবানুবাদে বিষয়বস্তু ও ভাবের উপর জোর দেয়া হয়েছে। তবে কিছু কিছু প্রার্থনামূলক পঙ্ক্তি আক্ষরিক অনুবাদে রাখার চেষ্টা করেছি যেন কবিতার সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে মূল প্রার্থনার অর্থ বদল না হয়।]

১.

কিরিয়ে (Kzrie)

প্রভু, আমাদের কৃপা করুন আপনি যদি আমাদের ছায়া দেন তবে কে আমাদের বিরোধিতা করতে পারে? খ্রিস্ট, আমাদের প্রতি দয়া করুন বিশেষ করে, যখন ঘড়ির কাটায় ক্রমাগত আমরা আহত হচ্ছি!  প্রভু, আমাদের কৃপা করুন-

বিশেষ করে যুদ্ধের দিনগুলোতে! প্রভু, আমাদের কৃপা করুন। খ্রিস্ট, আমাদের প্রতি দয়াশীল হোন প্রভু, আমাদের কৃপা করুন।

—————–

২.

গ্লোরিয়া (Gloria)

ঈশ্বরের মহিমা সর্বোচ্চÑতাই পৃথিবীতে ভালো কাজের জন্য মানুষের উপর শান্তি বর্ষিত হয় : ঈশ্বরের মহিমা সর্বোচ্চÑতাই আপনার সকল কাজ বিস্ময়কর! ঈশ্বরের মহিমা সর্বোচ্চÑএবং পৃথিবীতে আরও যুদ্ধ হয় ঈশ্বরের মহিমা সর্বোচ্চÑসৈনিক, আপনি বিচলিত হবেন না, সেবার আগে আপনার ধৈর্য প্রয়োজন ঈশ্বরের মহিমা সর্বোচ্চÑ তাই পৃথিবীতে দেহগুলো ক্ষয়প্রাপ্ত হয়। প্রশস্ত হাত প্রবাহিত হতেই মানুষের ইচ্ছাগুলো মন্দে পরিণত হয় এভাবেই হয়েছে এবং সবসময়ই এভাবেই ঘটবে। হে যোদ্ধা-সরু তীক্ষè গলায় আমরা আপনাকে স্বীকার করি আমরা আপনার পক্ষপাতী কারণ আপনারাই বেয়নেট দ্বারা শত্রুকে উত্থাপন করেন আমরা আপনার দীর্ঘ মৃতপ্রায় আর্তনাদকে উচ্চে উত্তোলন করি।

ঈশ্বর কখনও কখনও নিষ্ঠুর কিন্তু তিনি পার্থিব সিংহাসন থেকে ভালো কিছু উপহার দেন।

জনাব জেনারেল, আমরা আপনাকে সমর্থন করি জনাব রাষ্ট্রপতি, আমরা আপনাকে উচ্চস্বরে উচ্চারণ করি কারণ আপনারাই অন্ধের মতো আমাদের সর্বস্ব লুট করছেন প্রভু কি আপনার এই সদয়ের জন্য মৃত্যুসঙ্গে পদদলিত মৃত্যু ঘোষণা করবে না?

‘জী জনাব!’ জেনারেল বলেন, মুখবরণ মুখোশ হাতে। তিনি তার নিজের প্রিয় রাশিয়ার শাসককে জমা দেওয়ার শপথ নিয়েছেন।

কিন্তু তার নিজের প্রিয় শাসক একটি ডালে উড়ে এসে কাঁদছে, ‘কোঁকর কোঁ’

তার একটি সোনার চিরুনি আছে এবং প্রতিটি চোখে একটি করে গতিরোধার্থ কীলক রয়েছে।

ঈশ্বরের প্রতি মহিমান্বিত হও!

তিনি শুধু এখানে কী ঘটছে, তা-ই দেখেন না

তিনি সব পর্যবেক্ষণ করেন।

বুলেটটি নকল, বেয়নেটটিকে উন্নত-উপযুক্ত কিছু 

যেখানে মাত্র একটি আঘাতে ভয় পাওয়ার জন্য

আর কিছু বাকি থাকবে না।

পবিত্র আত্মার সাথে থাকে পিতা ঈশ্বরের মহিমা। আমিন।

পিতা ঈশ্বরের মহিমা পবিত্র আত্মার সাথে। আমিন।

———————–

৩.

ক্রেডো (Credo)

আমি বিশ্বাস করি যে, ঈশ্বরই একমাত্র ঈশ্বর

নিজের প্রভু তিনি নিজেই।

তিনিই তাঁর শান্তিকর সৃষ্টিকারী

তিনিই সেই আলো যার দ্বারা পৃথিবী আলোকিত হয়

এবং তিনিই সেই বায়ু যা যুদ্ধের পতাকা উড়ায়।

অন্ধকারের গুহা থেকে রকেট উড়ে যায়

অদৃশ্য জগৎ দৃষ্টির জগতের পিছনে ছুটে যায়।

আমি বিশ্বাস করি, খ্রিস্ট থেকে এই ঈশ্বর তৈরি হয়েছিলো

এবং ক্রুশের উপর নকশায় এবং ক্যানভাসে হত্যা করা হয়েছিল।

সময়ের বাইরে এবং ভিতরে, স্থানের বাইরে এবং পাহাড়ে

দুটি প্রতারকের মধ্যে, এক ধরনের মাটি থেকে পৃথিবী।

এবং ধরুন জীবন একটি সমুদ্র তাহলে খ্রিস্ট এই মহাবিশ্বের নৌকা পরিচালক

বিপুল সংখ্যক বন্দুকসহ একটি জাহাজ প্রস্তুতি নিচ্ছে

এবং আমার ধারণা; এটি স্বর্গীয় ফেরিঘাটে থামতে পারে।

খ্রিস্ট বলেছিলেন, ‘আমি শুধু শান্তি-সম্প্রীতি নিয়েই আসিনি বরং তলোয়ার নিয়ে এসেছি

এবং এটির সাহায্যে পৃথিবীতে মৃত অবস্থায় শায়িত হওয়ার সুযোগ রয়েছে।’

কিন্তু নিদ্রাভঙ্গের জন্য দেবদূত যখন ট্রাম্পের উপর খেলা করবে

কবরগুলো তখন ঠিকই খুলে যাবে এবং কঙ্কালগুলি আবির্ভূত হবে

আমাদের চোখের সামনে তারা পেশি বিকাশ করবে

ত্বকের আচ্ছাদন করবে

এবং তারা সর্বদা প্রলাপে যুদ্ধক্ষেত্রে পা রাখবে

চিরকালের জন্য আবহাওয়ার জলবায়ুর জন্য পরিখার জন্য ট্র্যাঞ্চগুলির জন্য

যেখানে একবার তারা উকুনগুলির যত্ন নেওয়ার জন্য একে অপরের পাশে শুয়েছিল।

এবং উঁকুনগুলো পূর্বতন সোভিয়েত খামারগুলিতে টাইফয়েড গরুর মতো বেড়ে উঠেছিল

যেখানে ট্যাংকগুলো সারিবদ্ধভাবে সাজানো ট্র্যাক্টরের তুলনীয় বজ্রপাত ঘটিয়েছিল। 

————————

৪.

স্যাংকটাস (Sanctus)

পবিত্র পবিত্র পবিত্র হে প্রভু

আপনি শক্তির ঈশ্বর!

অন্য কথায়, স্বর্গীয় যজমানদের ঈশ্বর অথবা বিশিষ্ট আলোর ঈশ্বর

আপনি আমাদের সাথে যুদ্ধে বেরিয়েছিলেন, শত্রুর গলা ধরেছিলেন!

আপনি আপনার মহিমা দ্বারা পৃথিবী এবং স্বর্গকে মদের পাত্রের মতো পূর্ণ করেছিলেন।

আপনি পৃথিবীকে উল্টে দিতে পারেন

আপনিই রক্ষাকারী, সর্বোচ্চ সম্মানের অধিকারী

আমরা আপনাকে নিশ্চিত পরবর্তী বিশ্বে দেখতে পাব।

৫.

বেনেডিক্টাস (Benedictus)

তিনিই সম্মানিত যিনি প্রভুর নামে মহিমান্বিত হয়ে আসেন

এবং ভয়ংকর সময়ে আসেন

সেই ব্যক্তিরাই ধন্য, তাঁরা প্রত্যেকেই বীর হবেন

যারা কঠিন সময়ে, যুদ্ধের সময় সারিবদ্ধভাবে হেঁটে যান

এবং স্যালুট তাদের যারা যুদ্ধের সময় মাঠে নামেন।

আরও একবার

আপনিই রক্ষাকারী, সর্বোচ্চ উচ্চতায়, সম্মানে।

যত বেশি লড়াইয়ের দিকে এগোবে

ততই কম কিংবদন্তিরা পেছনে পড়ে থাকবে।


৬.

অ্যাগনাস (Agnus)

ঈশ্বরের মেষশাবক, তিনি সমস্ত ব্যক্তিকে ধ্বংসাত্মক ফাঁদ থেকে মুক্ত করেছেন

ঈশ্বরের মেষশাবক, তিনি আমাদের পাপের অকল্পনীয় ভার বহন করেছেন

ঈশ্বরের মেষশাবক, তিনি প্রতিটি পতনকে গণনা করেছেন এবং ক্ষমা করেছেন

ঈশ্বরের মেষশাবক, তিনি আমাদের সকলের প্রতি দয়া দেখান।

ঈশ্বরের মেষশাবক, তিনিই পিতার পুত্র, প্রকৃত আলো থেকে আলো

ঈশ্বরের মেষশাবক, তিনি নক্ষত্রপুঞ্জের ত্রাণকর্তা, আকাশের তারা

ঈশ্বরের মেষশাবক, তিনি স্বর্গ-পৃথিবীর বিভাজনে চিত্রপূর্ণ গির্জার মুকুট

ঈশ্বরের মেষশাবক, তিনি আমাদের প্রতি দয়া দেখান।

ঈশ্বরের মেষশাবক, বেদিতে শুয়ে থাকা ছোট ভেড়া

যুদ্ধের মৌসুম এসেছে, মাটি থেকে ছাই উঠে যাচ্ছে

আমাদের শান্তি-সম্প্রীতি দিন

আমরা নিরবধি আগুনে তৃপ্ত হয়েছি।

তারা বলে, ‘আমরা আবার সংঘর্ষ শুরু করছি।’

আমাদের শান্তি দিন। আমিন।

আমাদের সম্প্রীতি দিন। আমিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button